কয়লা দুর্নীতি মামলায় ইডির জালে আসানসোল-দুর্গাপুরের দুই ব্যবসায়ী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কয়লা পাচার দুর্নীতি মামলার তদন্তে ফের বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের পর দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের নাম চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। ইডি সূত্রে জানা গিয়েছে, দু’জনকেই কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের দেওয়া উত্তরে সন্তুষ্ট না হওয়ায় সেখান থেকেই গ্রেফতার করা হয়।

ধৃত দু’জনেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, চিন্ময় মণ্ডল থাকেন দুর্গাপুরের বিধাননগরে এবং কিরণ খাঁ রানিগঞ্জের বক্তারনগর এলাকার বাসিন্দা। সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। এলাকায় তাঁরা কয়লা ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং ‘কয়লা মাফিয়া’ হিসেবেও পরিচিত বলে দাবি স্থানীয় মহলের। আসানসোল–রানিগঞ্জ কয়লা অঞ্চলে তাঁদের যথেষ্ট প্রভাব ও দাপট রয়েছে বলেও জানা যাচ্ছে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ইডি সূত্রের দাবি, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেন এবং বেআইনি কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি চিন্ময় ও কিরণ। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেই কয়লা পাচার মামলার তদন্তে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা, দুর্গাপুর ও আসানসোলের একাধিক ঠিকানায় হানা দেন আধিকারিকেরা।

এরপরেই গত ৩ ফেব্রুয়ারি চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁকে কলকাতায় তলব করা হয়। কয়েক দফা জিজ্ঞাসাবাদের শেষে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ঠিক কী কী নির্দিষ্ট অভিযোগ উঠেছে, তা এখনও তদন্তকারী সংস্থা স্পষ্ট করেনি। তবে এই গ্রেফতারের ফলে কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত আরও একাধিক নাম সামনে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!