কয়লা পাচার মামলায় দুর্গাপুরে ওসি সহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কয়লা পাচার কাণ্ডে মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বড়সড় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর, রানিগঞ্জ, জামুড়িয়া-সহ মোট ৯টি এলাকায় একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই মামলার তদন্তের সূত্র ধরে রাজ্য পুলিশের এক আধিকারিকের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কয়লা পাচার  চক্রে কারা কারা যুক্ত, পাচার চক্রে প্রোটেকশন মানি কারা নিত, সব খতিয়ে দেখতে চাইছে ইডি।

এদিন সকাল থেকেই দুর্গাপুরের একাধিক জায়গায় ইডি-র বিশেষ দল তল্লাশি শুরু করে। বিশেষভাবে নজরে এসেছে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বেঙ্গল অম্বুজা টাউিশিপের বাড়ি। জানা গিয়েছে, কয়েকদিন আগেই তিনি বুদবুদ থানায় পোস্টিং পেয়েছেন, তবে এখনও দায়িত্ব নেননি। তাঁর বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।উল্লেখ্য, মনোরঞ্জন মণ্ডল আগে বারাবনি থানার দায়িত্বে থাকাকালীন থানায় তৃণমূল নেতার জন্মদিন পালন করে বিতর্কের জেরে সাসপেন্ড হয়েছিলেন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে ইডি।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অন্যদিকে দুর্গাপুরের সেপকো টাউনশিপে বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতেও সকালে অভিযান চালানো হয়। সিটি সেন্টার এলাকার অম্বেদকর সরণির একটি বাড়ি, পান্ডবেশ্বরের নবগ্রামে, রানিগঞ্জের বক্তারনগরে, জামুড়িয়া এবং কাঁকসা থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন একটি বাড়িতেও তল্লাশি চলছে। তদন্তকারীদের দাবি, অজয় ও দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তুলে রাজ্যের বিভিন্ন এলাকায় পাচার করা হত। টেন্ডারের মাধ্যমে বৈধ বালি ঘাট থেকে বালি তোলার পাশাপাশি ভুয়ো চালান তৈরি করে, একটি ঘাটের ইজারা নিয়ে আরও বেআইনি ঘাট তৈরি করে চালানো সহ নানা অভিযোগ রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!