স্বাস্থ্য নজরদারির ডিভাইস ‘হাসপাতাল ট্র্যাকিং সিস্টেম’ গড়ল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্বাস্থ্য নজরদারির ডিভাইস ‘হাসপাতাল ট্র্যাকিং সিস্টেম’ গড়ল কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ জন ছাত্র ছাত্রী। শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত সেমিনারে ওই ডিভাইস উন্মোচন করা হয়। জাহ্নবী মনি, আদিত্য নারায়ন মিশ্র, সাক্ষম সাগফ, মহিকা দাস এবং শেখ কাউসার মিলে এই সিস্টেম তৈরি করেছেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ডিভাইসটি ডাক্তার ও নার্সদের রোগীদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে সাহায্য করবে। কেউ অসুস্থ বা সংক্রমিত হলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে। ফলে সংক্রমণ রোধে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এই সিস্টেম সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সিস্টেমটির দুটি অংশ রয়েছে- ক্যাবিনেট সিস্টেম, যা স্বাস্থ্য তথ্য সংগ্রহ করে এবং অ্যাডমিন সার্ভার, যা সব তথ্য আপডেট করে অ্যালার্ট পাঠায়। এই ডিভাইস স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেন জাহ্নবী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

error: Content is protected !!