উলুবেড়িয়ার ট্র্যাজেডির পরেও দুর্গাপুরে বেপরোয়া পুলকার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পুলিশের হানায় প্রকাশ্যে এল অনিয়মের পাহাড়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উলুবেড়িয়ার শিশুমৃত্যুর মর্মান্তিক ঘটনায় এখনও শোকস্তব্ধ গোটা রাজ্য। তিনটি কচি প্রাণের চলে যাওয়া কার্যত রাজ্য প্রশাসনকে বাধ্য করেছে পুলকার পরিষেবায় কঠোর গাইডলাইন জারি করতে। কিন্তু বাস্তবে সেই নির্দেশ কতটা মানা হচ্ছে? বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দেখা গেল ধরপাকড়ের ছবি। 

https://youtu.be/UlMEvdudVoQ

বৃহস্পতিবার সকালে সিটি সেন্টারের আম্বেদকর কলোনিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার আটকায় ট্রাফিক পুলিশ। সামনে আসে উদ্বেগজনক সত্য—গাড়িটির ফিটনেস সার্টিফিকেট, নেই পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট, ইন্সুরেন্স ফেল করেছে, বাকি রয়েছে রোড ট্যাক্স… সব মিলিয়ে কাগজপত্রে একেবারে ‘ ডাঁহা ফেল’। অথচ সেই গাড়িতেই প্রতিদিন খুদে পড়ুয়াদের আনা নেওয়া চলছে!

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিন সকালে থেকেই অভিযান চালাচ্ছিল দুর্গাপুর ট্রাফিক গার্ড। সন্দেহজনক পুলকারটি নজরে আসতেই পদক্ষেপ নেয় পুলিশ। গাড়িটি আটক করা হয়।  চালককে সতর্ক করা হয়। পুলকারের খুদে পড়ুয়াদের অন্য গাড়িতে করে স্কুলে পৌঁছে দেওয়া হয়। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন, “খুদে পড়ুয়াদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। উলুবেড়িয়ার ঘটনার পর অভিযান আরও জোরদার হয়েছে। আজ একটি পুলকার আটক করা হয়েছে। বহু গাড়ির কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তাদেরও সতর্ক করা হয়েছে।”

এদিনের অভিযান থেকে একটা জিনিস স্পষ্ট। তা হল, অভিভাবকদের অজান্তেই প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছিল ছোট্ট পড়ুয়ারা। রাজ্যের গাইডলাইন থাকা সত্ত্বেও অনেক পুলকারই যে মানছে না, দুর্গাপুরের ঘটনায় তা ফের স্পষ্ট হল। অভিযান চলছে, নজরদারি আরও কড়া হয়েছে—তবু প্রশ্ন থেকেই যায়, উলুবেড়িয়ার মর্মান্তিক ঘটনার পরেও কি পুলকারচালকদের মানসিকতা বদলাবে না? সত্যিই কি তাঁরা শিক্ষা নেবেন না? (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!