‘দুর্গাপুরে বিজেপি বিক্রি হয়ে গিয়েছে!’- মুচিপাড়ায় বিজেপির সভায় চরম কোন্দল, হাতাহাতি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মুচিপাড়ায় মিতালি সংঘ ময়দানে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সভা শেষ হওয়ার পর মঞ্চে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন দলের সুশাসন বিভাগের ইনচার্জ অমিতাভ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং ভুল লোকদের দিয়ে দল পরিচালনা করা হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি দুর্গাপুরে ‘বিক্রি হয়ে গিয়েছে’ এবং এভাবে চললে দুর্গাপুরের দুটি বিধানসভা আসনের একটিতেও দলের জয় আসবে না।

https://youtu.be/nehwOcN1W9g

অমিতাভের বক্তব্যে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত কর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও তিনি চিৎকার করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ দত্ত। তবে তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। একসময় কর্মীদের মধ্যে ঠেলাঠেলি ও হাতাহাতি শুরু হয়ে যায়। উত্তেজনা চাপা দিতে কয়েকজন ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। শেষ পর্যন্ত অমিতাভ বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছেড়ে চলে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপি মানুষের পাশে থাকে না। মানুষের সঙ্গে কোনও যোগ নেই। পায়ের তলায় মাটি নেই। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগে আছে।” ওই সভায় বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!