চাকরির দাবিতে ডিপিএলের সামনে মৃত কর্মীদের পরিবারের তুমুল বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চাকরির দাবিতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হলেন কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের নিকট আত্মীয়রা। অবিলম্বে তাঁদের নিয়োগ না করা হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, ২০১২ সালের আগে পর্যন্ত কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হত। কিন্তু ২০১২ সালের ৩১ মার্চের পর সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর বহু কর্মীর কর্মরত অবস্থায় মৃত্যু হলেও তাঁদের পরিবারের সদস্যরা আজও চাকরি থেকে বঞ্চিত।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিন বিক্ষোভস্থলে উপস্থিত কাইজার রাজা খান ও সোমা চৌধুরী জানান, “২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়েছে। অথচ এরপর যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বহুদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু ডিপিএল কর্তৃপক্ষ নির্বিকার।” অন্যদিকে, ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, “বিষয়টি আমরা সহানুভূতির সঙ্গে দেখছি। দীর্ঘদিন ধরে ওঁরা আন্দোলন করছেন। তবে বিষয়টি ডিপিএলের এক্তিয়ারের মধ্যে নেই। সমস্ত তথ্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!