দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বেনাচিতির পাঁচমাথা মোড়ে কংগ্রেসের জেলা অফিসে আগুন লাগে বুধবার দুপুরে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের তৎপরতা ও দমকলের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও পুড়ে ছাই হয়ে যায় অফিসের বহু গুরুত্বপূর্ণ সামগ্রী। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আগুনে অফিসের দোতলায় থাকা পতাকা, ফেস্টুন, ফ্লেক্স, চেয়ার, টেবিল প্রভৃতি পুড়ে যায়। সামনের দোকানদাররা ভবনের উপর দিকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে কিছুক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাচনের আগে প্রচারের সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় সংগঠনের কাজে কিছুটা অসুবিধা তৈরি হবে বলেও তিনি জানান। দমকলের আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


