ট্রাঙ্ক রোডে ডেকোরেটরের গুদামে ভয়াবহ আগুন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় এক ডেকোরেটরের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকা ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যেতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে নিজেদের বাড়ি থেকে বালতি ভরে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু দাহ্য সামগ্রীতে ভরা গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুদামের পিছনে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ থেকেই আগুনের সূত্রপাত। সেখানে বর্জ্য কাগজ, প্লাস্টিক, থার্মোকলসহ একাধিক দাহ্য পদার্থ মজুত ছিল। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুদামের ভিতরে। গুদামের ভিতরে রাখা কাপড়, সাজসজ্জার সামগ্রী, আলোর তার, বাঁশের কাঠামো—সবই মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

গুদামের মালিক চিরঞ্জিত শিকদার, যিনি বিয়ে ও নানা সামাজিক অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করেন, ঘটনার সময় বেনাচিতির নতুন পল্লীর একটি অনুষ্ঠানবাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন। কিন্তু ততক্ষণে অধিকাংশ সামগ্রী পুড়ে ছাই। চিরঞ্জিতের দাবি, গুদামে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ছিল, যা সম্পূর্ণ নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ট্রাঙ্ক রোডে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!