ক্রিকেট ম্যাচে ‘হাইভোল্টেজ ড্রামা’! অশান্তির ঘটনায় গ্রেফতার ৫

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৫৪ ফুট রোডের চয়ন মাঠে প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ঘিরে চরম বিশৃঙ্খলা। খেলার মাঝে হঠাৎই স্কুটার চালিয়ে ২২ গজে ঢুকে পড়েন এক মহিলা। পিচের উপর স্কুটার স্ট্যান্ড করে খেলা বন্ধ করে দেওয়ার দাবি তুলতেই মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বাগ্‌বিতণ্ডা, তার পর ইটবৃষ্টি, হাতাহাতি ও ধাক্কাধাক্কি। ঘটনায় আহত হন কয়েকজন দর্শক ও পুলিশকর্মী। এমনকি দুই মহিলা পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন সমর শিকদার (নেতাজি নগর), জয়ন্ত সরকার (শ্রীনগর পল্লী), চন্দন মজুমদার (সারদা পল্লী), সন্দীপ সাহানি ও ধনঞ্জয় কর্মকার (রাঁচি কলোনি)। সোমবার আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। খেলার শেষের দিকে ওই মহিলা মাঠে ঢুকে দাবি করেন, টুর্নামেন্টের জন্য তাঁর স্বামীর চারচাকা গাড়ি রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারেনি, তাই অবিলম্বে খেলা বন্ধ করতে হবে। টুর্নামেন্ট পরিচালন কমিটির সদস্যরা তাঁকে সরানোর চেষ্টা করলে তিনি অনড় থাকেন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকদের একাংশ উত্তেজিত হয়ে মাঠে ইট ছোড়েন। শুরু হয় মারামারি। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন কর্তব্যরত পুলিশকর্মীরাও। দুই মহিলা পুলিশকর্মী আহত হন এবং তাঁদের গান্ধী মোড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা রানা শিকদার জানান, মহিলার স্বামীর সঙ্গে কিছু দর্শকের বচসা হয়েছিল। তিনি বাড়ি ফিরে গেলেও তাঁর স্ত্রী স্কুটার নিয়ে মাঠে ঢুকে পড়েন, যা থেকেই উত্তেজনার সূত্রপাত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!