Delhi Airport: বিমানে বোমা আছে, ফোন পেয়ে দ্রুত ফাঁকা করা হল ইন্ডিগোর বিমান, তারপর?

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: বিমানে বোমা আছে। দিল্লি বিমানবন্দর থেকে সবে উড়বে বলে তৈরি হয়েছে ইন্ডিগোর বিমান। এমন সময় এল ফোন। বিমানে বোমা আছে। এছাড়া বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান ওই বিমানের পাইলট। যেখানে লেখা ছিল, ‘BOMB BLAST @30 MINUTES’। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে বিমানের এমারজেন্সি দরজা খুলে ফাঁকা করা হয় বারাণসীগামী ইন্ডিগোর বিমান।

বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তাবাহিনী। খবর দেওয়া হয় দমকল দফতরকে। নামানো হয় যাত্রীদের। ছুটে আসে দমকল বিভাগ। তবে তল্লাশিতে তেমন সন্দেহজনক আপাতত খুঁজে পাওয়া যায়নি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!