দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে পাড়ারই এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে কোকওভেন থানায়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি শহরের বাইরে আছেন। এই ধরণের কোনও ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
https://youtu.be/HDcwxuysBzw
পরিবারের তরফে থানায় দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সিটি সেন্টারে কাজ শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তোলে। এরপর অন্যদিকে নিয়ে চলে যায়। রাস্তায় তরুণীকে অভিযুক্ত অশালীন প্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। তরুণী কান্নাকাটি করার পরে তাকে বাড়ি পৌঁছে দেয় ওই ব্যক্তি। বাড়িতে কোনও কথা না বলার পরামর্শ দেয়। কিন্তু নির্যাতিতা পুরো বিষয়টি পরিবারের কাছে জানায়। এরপর বুধবার সন্ধ্যায় থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিজেপির দুর্গাপুর পশ্চিমের ৩ নম্বর মণ্ডলের সহ সভাপতি কাকলী গঙ্গোপাধ্যায় অভিযোগ করে বলেন, “অভিযুক্ত সম্পর্কে এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাই। রাজ্য জুড়ে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। প্রায় সব ঘটনাতেই কোনও না কোনও ভাবে তৃণমূলের যোগ থাকছে।” তৃণমূল নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, কোনও ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে তার বিচার হয়। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণে অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


