দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এক নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে পকসো আইনে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানা এলাকার ওই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় থানায়। তদন্তের ভিত্তিতে শনিবার রাতে দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় চারজনকে। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিন পকসো আদালত বন্ধ থাকায় এক দিনের জেল হেফাজত হয় ধৃতদের। সোমবার তাদের ফের আদালতে তোলা হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


