বাইকের ডিকি ভেঙে ছিনতাই ৯০ হাজার টাকা, গ্রেফতার ১

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: বাইকের ডিকি ভেঙে ছিনতাই ৯০ হাজার টাকা। গ্রেফতার ১। আরও তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।  ধৃতের নাম বিকাশ কুমার যাদব। বিহারের কাটিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি পাণ্ডবেশ্বর বাজারে বাইকের ডিকিতে ৯০ হাজার টাকা রেখে বাজারের ভিতর গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে দেখেন ডিকিতে থাকা টাকা উধাও।

পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার রাতে আসানসোল থেকে বিকাশ কুমার যাদবকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা বলেন, “আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। চারজন মিলে এই কান্ড ঘটিয়েছিল। একজন গ্রেফতার হয়েছে। তাকে জেরা করে বাকিদের ধরা হবে। চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!