সঙ্গীত ও সঙ্গত অ্যাকাডেমির চতুর্থ বার্ষিক উৎসবে মাতোয়ারা সৃজনী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সঙ্গীত শিক্ষা কেন্দ্র ‘সঙ্গীত ও সঙ্গত’ অ্যাকাডেমির চতুর্থ বার্ষিক উৎসবের আয়োজিত করা হয়েছিল সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। ১৭ জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে সমবেত কন্ঠে বেদ গান, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক বাংলা গান পরিবেশিত হয়। ছিল সমবেত যন্ত্রসঙ্গীতের আসর। আমন্ত্রিত সংস্থা দুর্গাপুর রম্যবীণা, সঙ্গীতায়ন, মধুরিমা এবং কথা ও কাহিনীর শিল্পীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উদ্যোক্তা সংস্থার শিল্পীদের নিবেদিত গীতিনাট্য ‘বাল্মিকী প্রতিভা’। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পাপিয়া চট্টোপাধ্যায় এবং দেবাশিস চট্টোপাধ্যায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!