হোয়াটসঅ্যাপ লিঙ্ক খুলে সর্বনাশ: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর ১০ লক্ষ টাকা উধাও

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নডিহা দক্ষিণায়নের বাসিন্দা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী দেবাশিস সরকার চরম সাইবার প্রতারণার শিকার হয়ে খুইয়েছেন ১০ লক্ষ টাকা। অনলাইনে পেনশনের লাইফ সার্টিফিকেট দাখিলের নামে ২৩ অক্টোবর তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি এপিকে ফাইল আসে। তাতে তাঁরই প্রাক্তন ব্যাঙ্কের লোগো থাকায় সন্দেহ হয়নি। নির্দেশ মেনে তিনি লিঙ্কটি খুলে ব্যক্তিগত তথ্য দিয়ে দেন এবং সঙ্গে একটি দেওয়া নম্বরে ফোনও করেন। সেই ফোন কেউ ধরেননি।

https://youtu.be/m5IrVgCMQic

সন্ধ্যায় সেই নম্বর থেকেই ফোন আসে। এক ব্যক্তি নিজেকে ওই ব্যাঙ্কের মুম্বই কার্যালয়ের লাইফ সার্টিফিকেট বিভাগের কর্মী পরিচয় দিয়ে জানান, ব্যাঙ্কের মোবাইল অ্যাপ অস্থায়ীভাবে বন্ধ, তাই পাঠানো ফাইল থেকে ‘সফ্ট কপি’ ডাউনলোড করতে হবে। বিশ্বাস করে দেবাশিসবাবু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটিএম সংক্রান্ত তথ্য দিয়ে দেন। রাতে মোবাইলে ওটিপি এলেও তিনি কাউকে তা দেননি। তবুও মেসেজ আসে, তাঁর অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

তিনি জানান, তাঁর অ্যাকাউন্টে ছিল মাত্র ২৯ হাজার টাকা। তাই তিনি গুরুত্ব দেননি। কিন্তু সকালে তিনি জানতে পারেন, তাঁর দুটি ফিক্সড ডিপোজিট প্রিম্যাচিওর ক্লোজ করে ভেঙে দিয়ে সেই টাকা তাঁর সেভিংস অ্যাকাউন্টে পাঠানো হয়। এবং পরে দুই দফায় মোট ১০ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা। তিনি হতাশ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর এতদিন কেটে গেলেও পুলিশ কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।  পুলিশের সাইবার বিভাগের অনুমান, দেবাশিসবাবুর মোবাইল হ্যাক করা হয় এবং ওটিপি সরাসরি ডিভাইস থেকে সংগ্রহ করা হয়। পুলিশ জানিয়েছে, টাকা উদ্ধারের চেষ্টা চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!