দুর্গাপুরে সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, ঝলসে গেলেন দোকান মালিক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় বুধবার সন্ধ্যায় একটি সাইকেল দোকানে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। দোকানে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে গুরুতরভাবে ঝলসে যান দোকান মালিক চন্দন পাত্র। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জোরকদমে চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ওই সাইকেলের দোকানে বেআইনিভাবে গ্যাস রিফিলিংয়ের কাজ চলত বলে মনে করা হচ্ছে।

https://youtu.be/E3mLP7ZxIyA

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!