জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে সঠিক হাসপাতালে যাওয়া জরুরী!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মলদ্বার থেকে রক্তপাত হচ্ছে। সংক্রমণের জেরে প্রবল জ্বরে আক্রান্ত বছর ৫০ এর এক মহিলা। পরিবারের তরফে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দেন, অস্ত্রোপচার ছাড়া পথ নেই। পরিবারের লোকজন ঠিক করেন, অন্য হাসপাতালে একবার দ্বিতীয় মতামত নেবেন। তার পরেই অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত করবেন। তাঁদের সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা দিন কয়েকের মধ্যেই স্পষ্ট হয়ে যায়। 

পরিবারের লোকজন রোগীকে নিয়ে যান পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশন হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক, ডিএম গ্যাস্ট্রো (এইমস) এইমস-প্রশিক্ষিত ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ গৌরব ভাদুড়ী তাঁকে দেখেন। প্রদাহজনক অন্ত্রের রোগ এবং পরিপাকজনিত রোগের চিকিৎসার জন্য প্রখ্যাত এই চিকিৎসক পরীক্ষা নীরিক্ষার পরে অস্ত্রোপচারের দরকার নেই বলে জানান।  

ভিডিয়ো দেখতে এখানে ক্লিক করুন

https://www.facebook.com/share/v/1BBHmYGpmZ/

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বায়োপসি করে চিকিৎসক নিশ্চিত হন যে রোগীর আলসারেটিভ কোলাইটিস হয়েছে। চিকিৎসা শুরু হয়। দ্রুত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। ডাঃ গৌরব ভাদুড়ী বলেন, “সময়ে যদি প্রদাহজনক অন্ত্রের রোগের সমস্যা ধরা পড়ে এবং সঠিক হাসপাতাল ও চিকিৎসকের কাছে আনা যায় তাহলে অস্ত্রোপচার না করে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে রোগ সারিয়ে ফেলা সম্ভব হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!