দুর্গাপুরে টোটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিবেকানন্দ রোড এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। সকাল থেকে নিম্নচাপের দরুণ বৃষ্টি, ঝোড়ো হাওয়া চলেছে। একটি গাড়ি আনন্দবিহার দিয়ে দুর্গাপুর হাউজের দিকে যাচ্ছিল। বিবেকানন্দ রোড রাস্তার মুখে উল্টোদিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। আহত হয় টোটো চালক বছর ৪০ এর দীনেশ সাহা। সে ধোবিঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা। আহত অবস্থায় তাকে পথচারীদের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে ডিএসপি মেন হসপিটালে নিয়ে যায়।

https://youtu.be/aO0hjVsXMEM

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!