সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে তিন দিনের স্বাস্থ্য-শিক্ষা-সংস্কৃতি উৎসব

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরেসিটি সেন্টার এলাকার চতুরঙ্গ ময়দানে শুক্রবার থেকে শুরু হল দক্ষিণবঙ্গ স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি উৎসব এবং সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা। রবিবার পর্যন্ত চলবে এই বহুমুখী আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে উৎসব প্রাঙ্গণ।

উৎসবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ শিবির এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী, শিল্পকলা ও ভাস্কর্য প্রদর্শনী এবং বুটিক প্রদর্শনী—যা সকল বয়সের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্যোক্তাদের মতে, সমাজের সর্বস্তরের মানুষকে এক মঞ্চে এনে সচেতন ও সংস্কৃতিমনস্ক পরিবেশ গড়ে তুলতেই এই আয়োজন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস এবং আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতিবছর আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং সংস্কৃতির মাধ্যমে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!