মেডিক্যাল ছাত্রী নির্যাতন মামলায় শুনানি স্থগিত হয়ে গেল, কেন?

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রী নির্যাতন মামলায় শুনানি মঙ্গলবার স্থগিত করে দিতে হল। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে বৃহস্পতিবার। ১০ নভেম্বর মামলার চার্জ গঠন হয়েছে। ১৯ নভেম্বর থেকে বিশেষ আদালতে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। প্রথম দুই দিন দ্বিতীয় এসিজেএম বিচারক রাজীব সরকারের সাক্ষ্যগ্রহণ করা হয়। প্রসঙ্গত, তাঁর এজলাসেই এই মামলা প্রথমে শুরু হয়েছিল। পরে তা বিশেষ আদালতে স্থানান্তরিত হয়। 

ওড়িশার বাসিন্দা ওই মেডিক্যাল ছাত্রীকে ১০ অক্টোবর রাতে নির্যাতনের অভিযোগ ওঠে। তদন্তের পর পুলিশ বিজড়া গ্রাম থেকে ফিরদৌস শেখ, রিয়াজউদ্দিন শেখ, অপু বাউড়ি, নাসিরউদ্দিন শেখ, সফিক শেখ এবং নির্যাতিতার সহপাঠী মালদার সিলামপুরের ওয়াসিফ আলিকে গ্রেফতার করে। অভিযোগ দায়ের হওয়ার মাত্র ২০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেয়। রিয়াজউদ্দিন ও সফিক ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিল। তাদের রাজসাক্ষী করার প্রক্রিয়া শুরু হলেও শেষমেশ তারা রাজসাক্ষী হতে রাজি হয়নি।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। এদিন সাক্ষী হিসাবে ডাকার কথা ছিল কমিশনারেটের সাইবার বিশেষজ্ঞ ও বেসরকারি মোবাইল সংস্থার নোডাল অফিসারকে। আদালতে তাঁদের উপস্থিতিতে নির্যাতিতার মোবাইলের লক খোলা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করা হয়েছিল। কিন্তু এদিন আদালতে এক ল ক্লার্কের মৃত্যুর জন সব কাজকর্ম বন্ধ ছিল। ফলে এদিন শুনানি হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

https://youtu.be/hgaxbK2gXEk


error: Content is protected !!