এডিডিএ প্রকল্পের শিলান্যাসে উত্তেজনা, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-এর নতুন কমিউনিটি হল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অঙ্গদপুর এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ৩৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’। … Read more

ডিপিএলের লিখিত আশ্বাসে অনশন প্রত্যাহার, চাকরির দাবিতে আন্দোলন আপাতত স্থগিত

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে চাকরির দাবিতে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) মূল ফটকের সামনে শুরু হওয়া লাগাতার অনশন বিক্ষোভ অবশেষে কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে প্রত্যাহার করা হল। সোমবার সন্ধ্যায় ডিপিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন। গত ৩০ জানুয়ারি থেকে কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পরিবারের সদস্যরা … Read more

সিএবি দুর্গাপুরে ক্রিকেট পরিকাঠামো গড়ে দেবে— বড় ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রবিবার দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের শেষদিনে এসে বড় ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—ভগৎ সিং স্টেডিয়ামে ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলার সম্পূর্ণ দায়িত্ব নেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। আর এর জন্য আয়োজকদের কোনও অর্থ ব্যয় করতে … Read more

error: Content is protected !!