‘দুর্গাপুরে বিজেপি বিক্রি হয়ে গিয়েছে!’- মুচিপাড়ায় বিজেপির সভায় চরম কোন্দল, হাতাহাতি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মুচিপাড়ায় মিতালি সংঘ ময়দানে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সভা শেষ হওয়ার পর মঞ্চে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন দলের সুশাসন বিভাগের ইনচার্জ অমিতাভ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া … Read more

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণা: দুর্গাপুর ফাস্ট ট্র্যাক কোর্টে ১০ বছরের কারাদণ্ডের সাজা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডাল থানা এলাকার এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন, প্রতারণা করে গর্ভবতী করার অভিযোগে দুর্গাপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গিরিজানন্দ জানা অভিযুক্ত অমরেন্দ্র কুমার মণ্ডলকে দশ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা না দিলে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড হবে। অন্ডাল থানা এলাকার বাসিন্দা ওই … Read more

চার মাসের বেতন বকেয়া, দুর্গাপুর কেমিকেলস কারখানায় অস্থায়ী শ্রমিকদের তীব্র বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘ চার মাস ধরে বেতন না মেলায় উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর কেমিকেলস কারখানা (ডিসিএল) চত্বর। বকেয়া বেতনের দাবিতে বুধবার থেকে কারখানার মূল গেট অবরোধ করে বিক্ষোভে বসেছেন অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনে সামিল হয়েছেন তাঁদের পরিবার-পরিজনেরাও। শুক্রবার পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই স্লোগানে মুখর হয়ে ওঠেন আন্দোলনকারীরা। … Read more

error: Content is protected !!