রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা ওল্ড কোর্ট মোড়ে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে রাতের অন্ধকারে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। ওল্ড কোর্ট মোড়ে চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়া ১২ চাকার ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি ছোট ট্রাক। ছোট ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যদিও হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। দুর্গাপুর থানা এবং দুর্গাপুর ট্রাফিক গার্ড ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে।

https://youtu.be/zRfQOdxsSBE

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


error: Content is protected !!