রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ধবনীর যুবক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত যুবক। সোমবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার ৪ এর মাইলের কাছে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ মুখোপাধ্যায় (৪০)। ফরিদপুর (লাউদোহা) থানার ধবনী এলাকার বাসিন্দা। কাঁকসার পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ সেরে বাইক নিয়ে রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন অভিজিৎ। ৪ এর মাইলের কাছে একটি বিকল ট্রেলার দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা মারেন তিনি। বুকে এবং মাথায় চোট পান। ব্যাপক রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় অভিজিৎকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ধবনী এলাকা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে একের পর এক ট্রেলার রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। রাস্তা অন্ধকার হওয়ায় দুর্ঘটনার কবলে পড়তে হয় অনেককে। মৃত্যুর ঘটনাও ঘটছে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!