দুর্গাপুরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল পর পর অবৈধ নির্মাণ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের মঙ্গলবার বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালালেন ডিএসপি কর্তৃপক্ষ। টাউনশিপের জমিতে গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় এদিন। বি-জোনের তিলক রোডে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামেন ডিএসপি কর্তৃপক্ষ। এখানে রাস্তার ধারে গজিয়ে উঠেছে অবৈধ বস্তি। এর জেরে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। এদিন জবরদখলকারিদের হঠিয়ে জায়গা ফাঁকা করার সিদ্ধান্ত নেন ডিএসপি কর্তৃপক্ষ। বস্তিবাসীকে আগে থেকেই সরে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কেউ কেউ সরে গিয়েছিলেন। সেই অবৈধ নির্মাণগুলিই এদিন ভেঙে দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

error: Content is protected !!