দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদ থানার পুলিশ অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কৌশিক দরবার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অবৈধ বালি উত্তোলন ও পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। এই চক্রের নেপথ্যে কারা রয়েছে এবং কীভাবে বালি চার করা হচ্ছিল, সে বিষয়েও তদন্ত জোরদার করা হচ্ছে।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইন ২০২৩-এর ৩০৩(২) ও ৩১৭(২) ধারার পাশাপাশি খনিজ ও খনন আইন (এমএমডিআর আইন, ১৯৫৭) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় ফের অবৈধ বালি ব্যবসা মাথাচাড়া দিচ্ছে—এমন অভিযোগ উঠতেই প্রশাসন তৎপর হয়ে ওঠে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অবৈধ বালি উত্তোলনের ফলে সরকারি রাজস্বের বিপুল ক্ষতি হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কঠোর নজরদারি শুরু করেছে। বিশেষ করে কাঁকসা এলাকায় অজয় নদ থেকে গত কয়েক মাস ধরে ট্রাক্টরের মাধ্যমে বালি পাচারের অভিযোগ সামনে আসছিল। অভিযোগের ভিত্তিতে একাধিক অভিযান চালানো হলেও, এখনও পুরোপুরি অবৈধ বালির কারবার বন্ধ হয়নি বলে স্থানীয় মহলে দাবি। এই পরিস্থিতিতে কৌশিক দরবারের গ্রেফতারিকে অবৈধ বালি কারবার রুখতে প্রশাসনের বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)