দুর্গাপুর মহিলা কলেজের নতুন হস্টেল ভবনের উদ্বোধন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অক্ষয় তৃতীয়ায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহিলা কলেজে নতুন হস্টেল ভবনের উদ্বোধন হল। উদ্বোধন করলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রমুখ। ২০২৩ সালের ৮ আগস্ট থেকে কলেজে অধ্যক্ষ ড. মহানন্দা কাঞ্জিলালের উদ্যোগে অস্থায়ী হস্টেল চালু হয়। এখন থেকে স্থায়ী হস্টেল চালু হওয়ায় খুশি কলেজের ছাত্রীরা।  এখানে একসঙ্গে এক এক তলায় চল্লিশ জন ছাত্রী থাকতে পারবে। এর ফলে দূর দূরান্ত থেকে আসা ছাত্রীরা হস্টেলে থেকে কলেজে পড়ার সুযোগ পাবে। (BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!