অণ্ডাল বিমানবন্দরেও ইন্ডিগোর সংকট, ফ্লাইট বাতিল বা দেরিতে চলছে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অণ্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে ইন্ডিগোর বিমান চলাচল করে। ইন্ডিগোর বিমান পরিষেবায় দেশ জুড়ে সমস্যা চলছে। তার প্রভাব অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরেও স্পষ্ট দেখা যাচ্ছে। বুধবার মুম্বইগামী ফ্লাইট বাতিল হওয়ার পর বৃহস্পতিবার চেন্নাইগামী ফ্লাইটও বাতিল হয়েছে, ফলে যাত্রীরা বিশাল অসুবিধার সম্মুখীন হয়েছেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বিমানবন্দর সূত্রের খবর, অন্যান্য সমস্ত ফ্লাইটও এখন দেরিতে চলছে। বর্তমানে এই বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভুবনেশ্বর, বেনারস, গুয়াহাটি ও বাগডোগড়া রুটে ফ্লাইট পরিষেবা চালু আছে। সব রুটেই ইন্ডিগো বিমান চলাচল করে। ফলে যাত্রীদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। বরং তাঁদের দাবি, শীতকালীন আবহাওয়ার জন্য সমস্যা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!