বীরভানপুর শ্মশানে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে পরিকাঠামো উন্নয়ন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মানুষের জীবনের শেষ অধ্যায়টুকু যেন সম্মান ও স্বস্তির সঙ্গে সম্পন্ন হয়—এই ভাবনাকেই সামনে রেখে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে নতুন করে সাজানো হল বীরভানপুর শ্মশান। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে শ্মশানের বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন করেছে দুর্গাপুর নগর নিগম। সোমবার প্রকল্পের উদ্বোধন করেন নগর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, ভাইস চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদব-সহ অন্যান্য আধিকারিকরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

চেয়ারপার্সেন বলেন, “শ্মশান শুধুমাত্র একটি পরিকাঠামো নয়, এটি মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি জায়গা। দাহ করতে এসে মানুষজন যাতে স্বস্তি পান, তাই এখানে সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেকথা মাথায় রেখে আমরা সময়ে সময়ে এখানকার পরিকাঠামোর সংস্কার করে থাকি।” জানা গিয়েছে, প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে শ্মশান যাত্রীদের প্রতীক্ষালয়ের সংস্কার করা হয়েছে। আগে যেখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, সেখানে এখন উন্নত পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়া প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে শ্মশান চত্বরে দেহ রাখার স্থান সংস্কার, শ্মশানের অফিস ঘরের সংস্কার, প্রবেশদ্বারের মেরামত এবং অন্যান্য প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে কাজের পরিবেশ যেমন উন্নত হচ্ছে, তেমনই দাহ করতে এসে সাধারণ মানুষেরও খুব সুবিধা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!