জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলাজুড়ে সপ্তাহব্যাপী নিবিড় সচেতনতা অভিযান

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা যুবা ভারত, দুর্গাপুরের উদ্যোগে রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলাজুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি ‘ইনটেনসিভ ক্যাম্পেন উইক’। ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যুবসমাজ-সহ সাধারণ মানুষের মধ্যে ভোটার তালিকাভুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকার প্রয়োগে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে ২৮ জানুয়ারি জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে উচ্চ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, ভাষা বা কোনও প্রকার প্রলোভনের প্রভাব ছাড়াই নির্ভীকভাবে ভোটাধিকার প্রয়োগের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জইনুল হক, দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বিধাননগর সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত রক্তদান উৎসবের মধ্য দিয়ে এই সচেতনতা ও নাগরিক সংযোগমূলক কর্মসূচির সূচনা হয়। বর্তমানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে এই অভিযান চলছে। বৃহস্পতিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে রায়রানি গার্লস হাই স্কুল ও ডিএসএমএস কলেজে। মেরা যুবা ভারত – দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সবাইকে, বিশেষ করে নতুন ভোটারদের এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!