দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দুর্গাপুর আন্তর্জাতিক ম্যারাথন ২০২৬। দুর্গাপুর ক্লাব সমন্বয় কর্তৃক আয়োজিত লালবাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৬-এর অংশ হিসাবে ২৫ জানুয়ারি এই ‘রান ফর ইউনিটি’ ম্যারাথান অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের নানা জায়গা থেকে দৌড়বিদরা আসবেন। ম্যারাথনে চারটি বিভাগ থাকবে। ২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ২ কিমি। ২১ কিমি এবং ১০ কিমি বিভাগের জন্য মোট ৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য রাখা হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
কার্নিভালে ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো-খো, টেবিল টেনিস, ফুটবল এবং ক্রিকেট-সহ ইনডোর ও আউটডোর নানা ইভেন্ট থাকবে। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই প্রতিযোগিতা থাকবে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সহযোগিতা করবে। খেলাধুলা, বিনোদন এবং প্রশাসন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা যেমন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, প্রাক্তন ভারতীয় ফুটবলার হোসে ব্যারেটো, চলচ্চিত্র অভিনেত্রী পূজা ব্যানার্জী, মিসেস ইন্ডিয়া সাইনি সরকার, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সভাপতি অজিত ব্যানার্জী, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


