বেশ কিছুদিন পরে দুর্গাপুরে ফের কারখানা গেটে আন্দোলনে নামল সিটু

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরদুর্গাপুরে বেসরকারি শিল্পক্ষেত্রে সিটুর রাজনৈতিক কর্মকান্ড আচমকা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সোমবার সেই ধারণা ভুল প্রমাণ করে দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের নমো সগরভাঙার বেসরকারি ইস্পাত কারখানার ৪ নম্বর ইউনিটে শ্রমিকদের পিএফ, ইএসআই, অবসরপ্রাপ্ত শ্রমিকদের সময়ে গ্রাচুইটি প্রদান, বহিরাগতদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ, উপযুক্ত সুরক্ষা প্রভৃতি দাবিতে বিক্ষোভ দেখায় সিটু।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

কারখানার গেটের সামনে প্রায় ঘন্টা তিনেক বিক্ষোভ দেখান সিটুর কর্মী সমর্থকেরা। জেলা সিটুর যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ বসু জানান, ” চূড়ান্ত গাফিলতি চলছে এই কারখানায়। শ্রমিকরা তাঁদের নায্য পাওনা থেকে বঞ্চিত। বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কারখানা কর্তৃপক্ষ ও তৃণমূলের আঁতাতে। শ্রমিক সুরক্ষা উপেক্ষিত।” কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার এই সব দাবি দাওয়া নিয়ে সিটুর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!