দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জাটগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্দিকে পাঁচিল এবং শৌচালয়ের কাজের সূচনা হল সোমবার। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কাজের উদ্বোধন করেন। শৌচালয় গড়তে খরচ হবে প্রায় ১৪ লক্ষ টাকা। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী বলেন, “বৈশাখী বন্দ্যোপাধ্যায় শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব নিয়েই জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উন্নতিতে ব্রতী হয়েছেন।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


