আদিবাসী গ্রামে ঘুরে ঘুরে সমস্যার সুরাহা করছেন কাঁকসার বিডিও

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পাড়ায় পাড়ায় বিডিও। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দারা প্রখর দাবদাহে কেমন আছেন, শুক্রবার গ্রামে গ্রামে ঘুরে খোঁজ নিলেন বিডিও পর্ণা দে। সঙ্গে ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ পঞ্চায়েত প্রধানরা। এদিন সকাল থেকে তাঁরা মলানদিঘি, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন বিডিও। এদিন পরিদর্শনের সময় এক অসুস্থ ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

error: Content is protected !!