কোগ্রামে দেড় দশক ধরে আয়োজিত হচ্ছে কুমুদ সাহিত্য মেলা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মঙ্গলকোটের কোগ্রামে প্রতি বছর পল্লিকবি কুমদ রঞ্জন মল্লিকের বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গনে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করা হয়। সোমবার মহাসমারোহে পালিত হল এবারের কুমুদ সাহিত্য মেলা। এবার মেলার ১৫ তম বর্ষ। কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন ২০১০ সালে এই সাহিত্য মেলা শুরু করেন।

সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক এই উৎসব। এবার যুগ্ম উদ্বোধক হিসাবে ছিলেন আনসার মন্ডল (এজিপি – কলকাতা হাইকোর্ট) এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায় (সাধারণ সম্পাদক – রবীন্দ্র ভারতী সোসাইটি)। যুগ্ম প্রধান অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসাবে ছিলেন দিলীপ বিশ্বাস (ডেপুটি সেক্রেটারি – রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর) এবং শফিকুল ইসলাম দুলাল ( সাংবাদিক ও সঞ্চালক)। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন সমরেন্দু চক্রবর্তী (মুখ্য আইন প্রশিক্ষক – আরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয় কলকাতা পুলিশ), মধুসূদন ঘোষ (আইসি -মঙ্গলকোট), সঞ্জয় ঘোষ ( ভাইস চেয়ারম্যান – বর্ধমান জেলা বার এসোসিয়েশন), সমীর মজুমদার ( অবর বিদ্যালয় পরিদর্শক – কলকাতা ১৭ নং চক্র), সোনালী কাজি (সঙ্গীতশিল্পী ও কবি কাজি নজরুল ইসলাম এর নাতনি), ড. রমজান আলি (লেখক), মধু সূদন কোঁয়ার (সমাজসেবী), প্রমুখ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এদিন ১৫ জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেওয়া হয় সমীর গোস্বামী ( প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক – ভারতীয় রেল), চন্দ্রশেখর বাগ (আইনজীবী – কলকাতা হাইকোর্ট), উত্তাল ঘোষ (সাংবাদিক), সত্যকাম বাগচী (নজরুল গবেষক), বিশ্বরূপ সিনহা (সাংস্কৃতিক কর্মী), তীর্থঙ্কর দে (শিক্ষাব্রতী), আব্দুল জব্বার ( কবি ও সমাজসেবী), প্রসেনজিৎ সামন্ত ( সাংবাদিক), সাহানা খাতুন ( আদালত কর্মী), ঋষিগোপাল মন্ডল (সাংবাদিক), সেখ আনসার আলী (কবি), রাধামাধব মুখার্জি (কবি), শান্তিময় ঘোষ (গীতিকার), জয়ন্ত কুমার ধারা ( প্রাক্তন বনাঞ্চল আধিকারিক), রেজাউল হক (ব্যবসায়ী)।

আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার এর অনুষ্ঠানে আঁকা কবি কুমুদরঞ্জন মল্লিককে নিয়ে লাইভ পেইন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন। তিনি বলেন, “পল্লিকবির চিন্তাধারাকে সামনে রেখে সাহিত্য – সাংস্কৃতিক জগতের মানুষজনদের এক ছাতার তলায় আনার চেষ্টা করি আমরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!