দুর্গাপুর মহকুমা হাসপাতালে অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক মেশিনের উদ্বোধন– চিকিৎসাক্ষেত্রে নতুন দিগন্ত

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল এক নতুন অধ্যায়। আজ দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালে অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক মেশিন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল (আরআইডি ৩২৪০)-এর উদ্যোগে এবং ইংল্যন্ডের ওয়ালশেল স্যান্ডলার্স রোটারি ক্লাব (আরআইডি ১২১০)-এর সহযোগিতায় এই আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় হয়েছে এই ল্যাপারোস্কোপিক ইউনিটটি স্থাপনে।

মন্ত্রী প্রদীপ মজুমদার আজ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মেশিনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ ধীমান মণ্ডল, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত, রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রালের সভাপতি মন্তার সিং প্রমুখ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই আধুনিক ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে এখন থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে উন্নতমানের এবং কম ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার পরিষেবা প্রদান করা সম্ভব হবে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল রোগীরা কম খরচে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন, যা এলাকার স্বাস্থ্য পরিষেবার মানকে বহুগুণ বাড়িয়ে তুলবে। এই পদ্ধতিতে অস্ত্রোপচারে রক্তক্ষরণ হয় না। দ্রুত সুস্থ হয়ে ওঠেন রোগী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রোটারি ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য ও উন্নত করে তুলবে।” তিনি আরও জানান, রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল, রোটারি ইন্টারন্যাশনাল এবং সংশ্লিষ্ট সকল সহযোগীর যৌথ প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থায় এই সংযোজন নিঃসন্দেহে চিকিৎসাক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন আনবে এবং অসংখ্য মানুষের জীবনকে আরও সুরক্ষিত করে তুলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!