অনশন মঞ্চ থেকেই স্মরণ করা হল প্রয়াত শ্রমিক নেতা লাবণ্য ঘটককে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাদা রোডের একটি বেসরকারি কারখানার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে তিন সপ্তাহের বেশি অনশন বিক্ষোভ করছেন ভূমি রক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। শনিবার সেই অনশন মঞ্চ থেকেই প্রয়াত বিশিষ্ট শ্রমিক নেতা লাবণ্য ঘটকের ৪২ তম প্রয়াণ দিবস পালন করা হল ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। শ্রমিকদের নায্য অধিকার আদায়ের শপথ নেওয়া হয়। ভূমিপুত্র সহ এলাকার সবার স্বার্থে লড়াই করেছিলেন প্রয়াত শ্রমিক নেতা। এদিন তাঁকে শ্রদ্ধা জানিয়ে সেভাবেই এগিয়ে চলার শপথ নেন উপস্থিত সবাই। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!