দুর্গাপুর-ফরিদপুর ব্লকের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সূচনা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবশেষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বাসিন্দাদের বহু প্রতীক্ষিত দুই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের শিলান্যাস হল মঙ্গলবার। প্রায় ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পান্ডবেশ্বরের বিধায়ক। এদিন মাধাইগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নাচন মোড় বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। এই অংশে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকা। একই সঙ্গে ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে ইছাপুরের বাঙুরি-আমলৌকা রাস্তার কাজেরও সূচনা করা হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

রাস্তার সংস্কার ও সম্প্রসারণ হলে নিত্যযাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া এবং ব্যবসায়ীদের সুবিধা হবে। আবার গ্রামীণ এলাকার কৃষিপণ্য পরিবহণ থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতে বড় স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক জানান, “এই দুটি রাস্তার কাজ সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।” উন্নয়নের এই পদক্ষেপে খুশির হাওয়া ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দুর্গাপুর-ফরিদপুরের পথচলায় সত্যিই আসবে এক নতুন গতি।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!