দুর্গাপুরে বসছে ‘কমল মেলা’, কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশবে বাংলার সংস্কৃতির রঙ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে আয়োজন করা হচ্ছে ‘কমল মেলা’। দুর্গাপুর নাগরিক মঞ্চ এই মেলার আয়োজক। বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ২৭ জানুয়ারি রাজীব গান্ধী স্মারক ময়দানে মেলার উদ্বোধন হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ৮০টি স্টলে কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। মেলায় থাকছে খাবারের স্টল, বাণিজ্যিক বিভিন্ন সামগ্রী এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এই মেলার পরিচালনার দায়িত্বে থাকছেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতৃত্ব। লক্ষ্মণ ঘোড়ুই জানান, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন এই মেলার উদ্বোধন করবেন। সভাপতি হওয়ার পরে রাজ্যে এটি তাঁর প্রথম সফর। উদ্বোধনের পর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে পরের দিন বিকেলে তিনি দিল্লি ফিরবেন। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুর ও বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে সামনে আনার লক্ষ্যেই এই মেলা। প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’ নীতিকে গুরুত্ব দিয়ে স্থানীয় শিল্পীদের হাতের কাজ মেলায় জায়গা পাবে। পাশাপাশি কলকাতা ও মুম্বইয়ের শিল্পীদের পাশাপাশি দুর্গাপুরের স্থানীয় শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!