উল্টোরথের দিন খুঁটিপুজো হল মার্কনী ও উর্বশীর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ঊর্বশীতে ২২ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজো হল উল্টোরথের দিন শনিবার। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, প্রশাসকমন্ডলীর চেয়ার পার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সভাপতি সন্দীপ দে, সুপ্রিয় গঙ্গোপাধ্যায় প্রমুখ। গত বছর এক টুকরো রাজস্থান তুলে ধরেছিলেন উদ্যোক্তারা। এবারের থিম, এক টুকরো পাঞ্জাব। অন্যদিকে, এদিনই দুর্গাপুরের মার্কনিতে ৬৫ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। মহালয়া আশ্রয় করে চলে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।

https://youtu.be/oMHlFBJK3vo

https://youtube.com/shorts/UbY0G_iSRwE

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!