দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বর্তমান সময়ের দ্রুত পরিবর্তিত জীবনযাত্রা, কর্মব্যস্ততা এবং বাড়তে থাকা মানসিক চাপের ফলে অনেক দম্পতির মধ্যেই বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটির সমস্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আইভিএফ বা ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বহু দম্পতির কাছে আশার আলো হয়ে উঠেছে। যদিও এই চিকিৎসা পদ্ধতি তুলনামূলকভাবে ব্যয়বহুল, তবুও যাঁরা স্বাভাবিক উপায়ে সন্তান লাভে সমস্যার মুখে পড়েন, তাঁদের কাছে আইভিএফ এক গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশন হাসপাতালের উদ্যোগে গড়ে ওঠা ‘মাতৃত্ব আইভিএফ ক্লিনিক’ উন্নত প্রযুক্তির মাধ্যমে বন্ধ্যাত্ব নিরাময়ের পরিষেবা প্রদান করে থাকে। মূল লক্ষ্য, দম্পতিদের সন্তান লাভের স্বপ্ন পূরণ করা। এটি একটি অত্যাধুনিক বন্ধ্যাত্ব নিরাময় চিকিৎসা কেন্দ্র। সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায় আম্বেদকর সরণিতে অবস্থিত।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সন্তানহীন দম্পতিদের জন্য ‘মাতৃত্ব আইভিএফ ক্লিনিক’ গত ১ মার্চ থেকে ‘ফ্রি’ ফার্টিলিটি ক্লিনিকের অফার দিচ্ছে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ক্লিনিকের চিকিৎসক ডাঃ সংঘমিত্রা ঠাকুর বলেন, “আর কোনও চিন্তা নেই। বাবা-মা হওয়ার স্বপ্ন সফল হবে এবার দুর্গাপুর থেকেই। মাতৃত্ব ক্লিনিক তাঁদের জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ। সকল সন্তানহীন দম্পতিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ফ্রি ফার্টিলিটি ক্লিনিকের সুযোগ নেওয়ার জন্য।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


