Breaking News. রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের পরিযায়ী শ্রমিক, চরম উৎকণ্ঠায় পরিবার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পরিযায়ী শ্রমিক। চরম উদ্বেগে রয়েছে পরিবার। নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত মাল (৪১)। দুর্গাপুর থানার ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে তামলা এলাকার কাশিনাথ সিং নামের এক ব্যক্তির সাথে দুর্গাপুর থেকে রাজস্থানের কোটারি এলাকায় রান্নার কাজ করতে যায় শ্রীমন্ত। রান্নার কাজ করার নাম করে নিয়ে গিয়ে তাকে অন্য কাজ করানোর কথা বলা হয় বলে অভিযোগ।

গত ২৩ জুলাই সে বাড়িতে ফোন করে ফিরে আসবে বলে জানায়। তারপরে কেটে গিয়েছে দশ দিন। এখনও বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তায় পরিবার। দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয় বিষয়টি। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস। মেয়ে স্বস্তিকা বলে, “২৩ তারিখ শেষ বার ফোন করে বাবা। বাড়ি ফিরে যাচ্ছি বলে। তারপর থেকে বাবার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিন্তায় রয়েছি। পুলিশকে জানিয়েছি বিষয়টি।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

https://youtu.be/DKGdYw-qUMw

মানিক রুইদাস বলেন,”কাশিনাথ সিং নামের এক ব্যক্তি তার দাদার রাজস্থানের কোম্পানিতে রান্না করার কাজে নিয়ে যায় শ্রীমন্তকে। শ্রীমন্ত ২৩ তারিখ বাড়িতে ফোন করে জানান রান্নার কাজ বাদ দিয়ে অন্য কাজ করানোর কথা বলা হচ্ছে তাকে। সে বাড়ি ফিরে যাচ্ছে বলেও জানায়। দশ দিন পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। আমরা পুলিশকে বিষয়টি জানাই। আমরা কাশিনাথ সিং এর সাথে যোগাযোগ করেছিলাম। উনি বলছেন, রাজস্থানের কোটারি এলাকার পুলিশকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে আমরা চিন্তিত। পুলিশ তদন্ত করছে। আমরা পরিবারের পাশে আছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!