দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে তৃণমূলের এসআইআর-সংক্রান্ত জেলা সমন্বয় শিবিরে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুরপ্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ প্রাক্তন পুর প্রতিনিধিরা। অরূপ বিশ্বাস জানান, দলীয় নির্দেশ অনুযায়ী একটিও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তা খতিয়ে দেখতে জেলায় জেলায় সমন্বয় শিবির করা হচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁর অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা থেকে বুথপ্রতি গড়ে ১৫০ থেকে ২০০ বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “এটা স্পষ্ট ষড়যন্ত্র। আদালত খোলা আছে, প্রয়োজন হলে আদালতেই লড়াই হবে।” মন্ত্রী দাবি করেন, এসআইআর আসলে বিজেপির ষড়যন্ত্র। বিহারে এসআইআর করে সফল হওয়ার পর একই কৌশল পশ্চিমবঙ্গে প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। তবে তিনি বলেন, “ওরা একটা জিনিস ভুলে গিয়েছে — এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রতিটি তৃণমূল কর্মী নেতৃত্বের সঙ্গে থেকে নিশ্চিত করছে যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়।” বিহারের মতো প্রলোভনের রাজনীতি পশ্চিমবঙ্গেও কার্যকর হবে কি না, সেই প্রশ্নে তিনি বলেন, “ওরা এখানে কী করবে জানি না। তবে পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র আশা, ভরসা ও বিশ্বাস — মমতা বন্দ্যোপাধ্যায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


