গোপালপুরে রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার গোপালপুরে রাস্তার উদ্বোধন করেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। গোপালপুর বাঁদরা মোড় থেকে বাঁদরা পর্যন্ত রাস্তাটি নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা। ১.২ কিমি দৈর্ঘ্যের রাস্তাটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৯৮ লক্ষ টাকা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)  

উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। এর ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!