দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য জুড়ে আগামী ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বার কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর আদালতে প্রচারে এলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তিনি সেখানে উপস্থিত হয়ে তৃণমূল সমর্থিত প্যানেলকে জয়ী করার আহ্বান জানান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বার কাউন্সিল আইনজীবীদের আদালতে প্র্যাকটিস করার অনুমোদন প্রদান করে এবং প্রয়োজনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করে থাকে। তাই এই নির্বাচন আইনজীবী মহলে বিশেষ গুরুত্ব বহন করে। মন্ত্রী মলয় ঘটক বলেন, “গত পাঁচ বছর কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব সামলেছেন অশোক দেব। এবারও একটি শক্তিশালী প্যানেল গঠন করা হয়েছে। আমরা সেই প্যানেলের সমর্থনে বিভিন্ন আদালতে গিয়ে প্রচার চালাচ্ছি।” ভোটকে ঘিরে আইনজীবী মহলে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। এখন দেখার, নির্বাচনে কারা শেষ পর্যন্ত বার কাউন্সিলের দায়িত্বে আসেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


