দীঘার নাবালিকা উদ্ধার কাঁটাবেড়িয়ায় যাযাবরদের ঝুপড়িতে, চাঞ্চল্য এলাকায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ফরিদপুর থানার কাঁটাবেড়িয়া গ্রামে যাযাবরদের ঝুপড়ি থেকে উদ্ধার হল দীঘার এক নাবালিকা। স্থানীয়রা জানতে পেরে যাযাবরদের ঝুপড়িতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে। পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাযাবরদের এক আত্মীয়ের মেয়ে দীঘা থেকে কাঁটাবেড়িয়ায় ঝুপড়িতে চলে আসে। পুলিশ জানতে পারে বিষয়টি। তারপরেই পুলিশ উদ্ধার করে নাবালিকাকে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

https://youtu.be/bG5eZIa85Og

তৃণমূলের কাঁটাবেড়িয়া গ্রাম সভাপতি ঝন্টু দাস বলেন, “আমরা অজ্ঞাত পরিচয় নাবালিকাকে দেখতে পাই আমাদের এলাকায়। খোঁজ নিয়ে জানতে পারি দীঘা থেকে আমাদের এলাকায় বেশ কিছু যাযাবর এসেছে। আমরা জানতে পারি যাযাবররা দীঘা থেকে ওই নাবালিকাকে নিয়ে এসেছে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করেছে।” কী কারণে ওই নাবালিকা এখানে এসেছে, পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!