লুঠপাট সেরে চা খেয়ে তবে বাড়ি ছাড়ল দুষ্কৃতীরা! চরম আতঙ্ক আমবাগান এলাকায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লুঠপাট সেরে চা খেয়ে তবে বাড়ি ছাড়ল দুষ্কৃতীরা! চরম আতঙ্ক পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায়। চুরি গিয়েছে প্রায় ২০ ভরি সোনা এবং পাঁচ লক্ষ টাকা নগদ। মাথায় হাত বাড়ির মালিকদের। তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

আইটিআই আম বাগান এলাকায় সপরিবারে থাকেন অনিল রুদ্র এবং প্রীতপাল রুদ্র নামের দুই ব্যক্তি। ৯ জুলাই দিল্লিতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সকালে তাঁরা বাড়ি ফিরে আসেন। বাড়ির ভেতরে ঢুকে দেখেন, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানলা ভাঙা। আলমারি ভাঙা। আলমারির ভেতর থেকে সোনা, রুপোর অলংকার সহ বেশ কিছু মূল্যবান জিনিস উধাও। ঘটনা জানাজানি হতেই চরম হৈ চৈ পড়ে যায় গোটা এলাকা জুড়ে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

https://youtu.be/NhdE8Aleu_M

খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়িতে। ঘটনাস্থলে আসে পুলিশ। অনিল রুদ্র এবং প্রীতপাল রুদ্র বলেন, “আমরা দুটি পরিবার থাকি। গিয়েছিলাম দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে। বাড়ি ফিরে এসে দেখি, তিন-চারটি আলমারি ভাঙা। সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমাদের দুটি পরিবার মিলে মেয়েদের সব সোনার অলংকার, প্রায় কুড়ি ভরি সোনা চুরি গিয়েছে। প্রায় পাঁচ লক্ষ টাকা উধাও।” পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালানো হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!