বিধাননগর হাউজিং কলোনিতে ভোররাতে স্কুটিতে আগুন, দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনিতে ভোররাতে স্কুটিতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর ২ ব্লকের ২৭৯ নম্বর কোয়ার্টারের বাসিন্দা রানা ঘোষের স্কুটিতে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। রানা ঘোষ জানান, প্রতিদিনের মতো তাঁর স্কুটিটি একতলা সিঁড়ির নিচে রাখা ছিল। ভোর প্রায় চারটে নাগাদ একতলার প্রতিবেশী তপন বন্দ্যোপাধ্যায় আচমকা কর্কশ শব্দ শুনে দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। তখনই তিনি দেখেন স্কুটিটি দাউদাউ করে জ্বলছে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তাঁর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন রানা ঘোষসহ অন্যান্য বাসিন্দারা। রানা ঘোষের দাবি, সিঁড়ির পিছনের দিক থেকে লাঠির সঙ্গে রকেট বেঁধে ইচ্ছাকৃতভাবে স্কুটিতে আগুন লাগানো হয়েছে। এতে স্কুটিটি সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে বিধাননগর পুলিশ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে পুলিশ আশপাশের এলাকা খতিয়ে দেখছে। সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!