দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ঘটে গেল ভয়াবহ মিনিবাস দুর্ঘটনা। দুর্গাপুর থেকে রানিগঞ্জগামী মিনিবাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারায় মিনিবাসটি। সটান গিয়ে ধাক্কা মারে ভগৎ সিং স্টেডিয়াম সংলগ্ন বাসস্ট্যান্ডে। জানা গিয়েছে, মিনিবাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। মহকুমাশাসকের কার্য্যালয় পেরোনোর পরে মিনিবাসের চালক অসুস্থ হয়ে পড়েন। বাসস্ট্যান্ডে ধাক্কা খায় মিনিবাসটি। গুরুতর জখম মিনিবাসের চালককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিবাসে থাকা ৬-৭ জন যাত্রীও জখম হয়েছেন। তাঁদের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://youtu.be/A3AEK4fWmXw
https://youtu.be/M57NVP71YOo
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


