জাতীয় সড়কে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চলন্ত ডাম্পারে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে চলন্ত ডাম্পারে হঠাৎ আগুন ধরে যায়। এর জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ে যানবাহন। জানা গিয়েছে, কারখানার বর্জ্য আকরিক নিয়ে ডাম্পারটি জাতীয় সড়কের আসানসোলমুখী লেনে যাচ্ছিল। আচমকা সেটিতে আগুন ধরে যায়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাম্পারের চালক সত্যেন্দ্র যাদব জানান, ১০ কিমি দূরের একটি কারখানায় যাচ্ছিল ডাম্পারটি। হঠাৎ ডাম্পারে আগুন ধরে যায়। তিনি আতঙ্কে ডাম্পার দাঁড় করিয়ে নেমে পড়েন। খবর পেয়ে পুলিশ আসে। দমকলে খবর দেওয়া হলে দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে শুরু করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!